সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ফার্নিচারের দোকানে আগুন
২৬ বাংলা টিভি 14-Sep-2026 12
ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ফার্নিচারের দোকানে আগুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান । তার দাবি, দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। তবে আগুন লাগার কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আশরাফুল ইসলাম বলেন, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাজারের নাইট গার্ড তাকে ডেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দীপু বিশ্বাস বলেন, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তখনও দোকানে আগুন জ্বলছিল। আগুনে দোকানের পেছনে থাকা ফার্নিচার এবং ভেতরে থাকা কিছু ফার্নিচার পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে
news@26banglatv.com