Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী

২৬ বাংলা টিভি   12-Sep-2026   14

Photo

সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী


নিউজ ডেস্ক: ধর্ষণ, নারী নির্যাতনসহ সমাজের সব ধরনের অপরাধ নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম সফল করতে মহিলা দলের নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি এখন সরকারে থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ। শুধু কোনো পদ বা দায়িত্বে থাকলেই সরকারের অংশ হতে হবে—এমন নয়।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব পালনের পেছনে মহিলা দলের নেতাকর্মীদেরও অবদান রয়েছে। তাদের শ্রম ও ত্যাগেরও অংশ রয়েছে সরকারের কার্যক্রমে।

নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে মহিলা দলের নেত্রীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তুলে ধরতেও মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত