Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

২৬ বাংলা টিভি   25-Oct-2025   61

Photo

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ


চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিভিন্নভাবে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশীকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর ) দুপুরের পর তাদের হস্তান্তর করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, শনিবার (২৫ অক্টোবর ) চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডারের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ৭৬ নিকট শূন্য রেখায় একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ৩১ জন বাংলাদেশী নাগরিককে বিএসএফ, বিজিবি'র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩ জন শিশু ও ২ জন তৃতীয় লিঙ্গ  রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত