সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে গাজী, কালু ও চম্পাবতীর মাজারে ওরসের নামে চলছে গাঁজার আসর ও অশ্লীলতা
২৬ বাংলা টিভি 11-Sep-2026 12
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে গাজী, কালু ও চম্পাবতীর মাজারে ওরসের নামে চলছে গাঁজার আসর ও অশ্লীলতা
শিপলু জামান, ঝিনাইদহ প্রতিনিধি : হাজারো ভক্ত ও আশেকানদের অংশগ্রহণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছা গ্রামে অবস্থিত ঐতিহাসিক গাজী, কালু ও চম্পাবতীর মাজারে দিনব্যাপী বার্ষিক ওরস উদযাপিত হয়েছে। প্রতি বছর ভাদ্র মাসের শেষ এই ওরস অনুষ্ঠিত হলেও নির্ধারিত সময়ের ৫-৬ দিন আগেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন। এখানে ঔরসের নামে চলে অসামাজিক কার্যকলাপ গাজা সেবন নারী-পুরুষ অসংখ্য ভক্তদের ভিড়
দিনভর ও সারারাত চলা এই আয়োজনে প্রায় ৪০ বিঘা এলাকা জুড়ে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের আড়ালে মাজার প্রাঙ্গণজুড়ে নানা অসংগতি ও বিতর্কের সৃষ্টি হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নারী, পুরুষ ও দর্শনার্থীদের ভিড় বাড়ার পাশাপাশি মাজার চত্বরে প্রকাশ্যে চলছে মাদকের আসর ও বেহায়াপনা।
মূল মাজারটি ৩৩ শতক জমির ওপর অবস্থিত হলেও ওরসকে কেন্দ্র করে প্রায় ৩৯ বিঘা জমি জুড়ে বিভিন্ন পণ্যের দোকান বসে। বারোবাজার বাসস্ট্যান্ড থেকে মাজারটির দূরত্ব মাত্র এক কিলোমিটার হলেও অতিরিক্ত জনসমাগম ও দর্শনার্থীদের ভিড়ের কারণে সেখানে পৌঁছাতে বেশ দীর্ঘ সময় লেগে যায়। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ মাজারে অংশ নিলেও এর মূল আকর্ষণ পরিণত হয়েছে ভিন্ন দিকে।
বৃহস্পতিবার রাতে মাজার এলাকা ঘুরে দেখা যায়, আশেকানদের জিকিরের পাশাপাশি মাজার প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে বসেছে গাঁজার আসর। এছাড়া গান-বাজনা ও নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডের মাধ্যমে পীর-আওলিয়াদের পবিত্র মাজার প্রাঙ্গণকে বিতর্কিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল।
নাম প্রকাশ না করার স্বার্থে এক ভক্ত বলেছেন আমরা প্রত্যেক বছর আসি আসর বসাতে বেশ ভালো লাগে
দর্শনার্থী কবির হোসেন বলেছেন আমরা দূর থেকে এসেছি এটি দেখার জন্য কিন্তু অসামাজিক কার্যকলাপ এটি সঠিক নয়
এ ব্যাপারে মাহবুবার রহমান
সভাপতি গাজী কালু চম্পাবতী মাজার উন্নয়ন কমিটি তিনি বলেছেন অনেকে আসেন মনের বাসনা পূরণ করতে
কালিগঞ্জ থানা ওসি জুলফিকার আলী বলেছেন এ বিষয়টি নিয়ে আমরা খতিয়ে দেখব ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে
:প্রশাসনের নজরদারি না থাকায় ওরসের পবিত্রতা নষ্ট হয়ে এটি এখন অনৈতিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছেন।
news@26banglatv.com