Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   08-Sep-2026   25

Photo

কালীগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত।


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে  এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬)  সকালে  কালীগঞ্জ শহরের ভূষণ হাই স্কুল রোডে সুপার লাক্সারী ডাইন রেস্টুরেন্ট  এ সম্মেলনের আয়োজন করা হয়।

"একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের চিফ সেলস অফিসার (সিএসও) মোঃ হাবিবুর রহমান।

 বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ নিজাম উদ্দিন।

এবং এমইপি গ্রুপের কালীগঞ্জ পয়েন্টের পরিবেশক এএইচএম আলীম। 

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত