Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   25-Oct-2025   66

Photo

কালীগঞ্জে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


হাবিব ওসমান কালীগঞ্জ, ঝিনাইদহ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আরিফ হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “১৯৭৭ সাল থেকে ইসলামী ছাত্রশিবির এই দেশের মাটিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই পথচলায় অসংখ্য দায়িত্বশীল ভাই শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছেন, তাদের রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে আমাদের ধৈর্য ও আনুগত্যের সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি ওবায়দুর রহমান খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা সাবরুস সোবহান, আব্দুল জলিল ও শফিকুল ইসলাম শিমুল।

সভাপতির বক্তব্যে ঈশা খাঁন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ যে পথ হারিয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই পথ ফিরে পেয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশে আর কোনো ২৮ অক্টোবরের পুনরাবৃত্তি হতে দেবে না।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, ২০০৬ সালের ২৮ অক্টোবরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত