Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে নারী ফুটবল ম্যাচে দর্শকদের হামলা, খেলা বন্ধ

২৬ বাংলা টিভি   24-Oct-2025   39

Photo

মহেশপুরে নারী ফুটবল ম্যাচে দর্শকদের হামলা, খেলা বন্ধ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড়সহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে এ প্রীতি  নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেয় ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও সপ্না অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর ১০ মিনিটের মাথায়  মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের লক্ষ্য করে এগিয়ে আসে । এতে দুইজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন।

খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত