সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
২৬ বাংলা টিভি 31-Aug-2026 11
নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 'নজরুল বর্ষ' উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী বিষয়ভিত্তিক 'জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আব্দুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও মানবতার কালজয়ী চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিতে এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। নজরুলের সৃষ্টিশীল চেতনা ধারণ করে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।"
এ আয়োজনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য এবং সৃজনশীল রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী,স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাফল, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন বিভাগে নির্ধারিত প্রতিযোগিতা শুরু হয়।
news@26banglatv.com