Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই

২৬ বাংলা টিভি   24-Oct-2025   54

Photo

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই


নিউজ ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শিগগিরই তার ফেরার তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া খুব শিগগিরই দুইশো আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেওয়া হবে বলেও জানিয়েছেন মি.আহমদ।

আগামী নির্বাচনে দলটির প্রস্তুতি, জোটবদ্ধ হয়ে নির্বাচনের পরিকল্পনা, গণভোট এবং গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনসহ বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন দলটির সিনিয়র এই নেতা।

সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট করার পরিকল্পনাও রয়েছে দলটির।

তিনি বলছেন, অতীতে আন্দোলনের সময় যেসব দল বিএনপির সঙ্গে যুগপৎভাবে অংশ নিয়েছে, তাদেরকে জোট শরিক হিসেবে সাথে রাখতে চায় তারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান মি. আহমদ।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত