Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

২৬ বাংলা টিভি   29-Aug-2026   21

Photo

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান


ঝিনাইদহ প্রতিনিধি: সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো  সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে  ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণশিল্পী সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান সবুজ । অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করেন জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ গণশিল্পী সংস্থার অন্যতম সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া সংগীত পরিবেশন করেন সোহেল রিজভী।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতিআলেখ্য, যার নির্দেশনায় ছিলেন কাত্তিক বিশ্বাস। গীতিআলেখ্যের মাধ্যমে নজরুলের জীবন, দর্শন, সাম্য, মানবতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনাকে তুলে ধরা হয়।

নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল স্পষ্ট।

বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন—তিনি নিপীড়িত মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে প্রতিফলিত হয়েছে শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। তাই নজরুলের মৃত্যু দিবস পালন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত