Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

২৬ বাংলা টিভি   28-Aug-2026   18

Photo

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ


নিউজ ডেস্ক:  সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) একটি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।  পরে বিষয়টি দলীয়ভাবে আমলে নিয়ে তাকে শোকজ করা হয়।  জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানববন্ধন শেষে মিন্টু শেখের দেওয়া ওই স্লোগানের ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

শোকজ নোটিশে বলা হয়েছে, বিএনপির দায়িত্বশীল পদে থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ও বর্তমানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জানাতে হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেছেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে মিন্টু শেখকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে অভিযোগের বিষয়ে মিন্টু শেখকে একাধিকবার ফোন দেয়া হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত