Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ বছরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ অপহরণকারী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   28-Aug-2026   11

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৬ বছরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ অপহরণকারী গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা ১৬ বছরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ 

 পুলিশ এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় প্রধান আসামী ম জিসান আহাম্মেদ (২০)-কে গ্রেপ্তার করে  আদালতে প্রেরণ করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, লামিয়া খাতুন রাত্রী (১৬) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন জহুরপুর রাম গোপাল বিদ্যা প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থী। স্কুলে যাতায়াত ও পড়ালেখার করার সময় গ্রেপ্তারকৃত জিসান আহাম্মেদ সহযোগে অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিমকে সরাসরি এবং মোবাইলের মাধ্যমে উত্ত্যক্তসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে ভিকটিম রাজী না হওয়ায় তাকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করত।

গত ১৯/০৮/২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় আত্মীয়ের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে পাইকপাড়া গ্রামস্থ কড়ইতলা ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে তাকে জোরপূর্বক অপহরণ করে একটি মাইক্রোবাস যোগে যশোর-ঝিনাইদহ মহাসড়ক হয়ে ঝিনাইদহের দিকে নিয়ে পালিয়ে যায়।

 শুক্রবার ভোর রাতে  সময় ঝিনাইদহ সদর  মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রধান আসামী  জিসান আহাম্মেদকে গ্রেপ্তার করে  ভিকটিম কে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে। 

এ ব্যাপারে কালিগঞ্জ থানা ওসি কবির হোসেন বলেন গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে  আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত