সারা বাংলা খুলনা ঝিনাইদহ
দালালের খপ্পড়ে পড়ে চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, ৩০ জনের মধ্যে দেশে ফিরলে একমাত্র রাজন
২৬ বাংলা টিভি 27-Aug-2026 17
দালালের খপ্পড়ে পড়ে চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, ৩০ জনের মধ্যে দেশে ফিরলে একমাত্র রাজন
শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি : ভালো বেতন আর উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জের যুবক রাজন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস চাকরির বদলে তাকে পাঠানো হয় ইউক্রেনের ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। ড্রোন হামলার মধ্যে পড়ে কোনোমতে প্রাণে বেঁচে দেশে ফিরেছেন তিনি। ফিরে এসে শোনালেন যুদ্ধের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা।
দুটি পায়ের একটি অচল। কোনমত ক্র্যাচে ভর দিয়ে করতে পারছেন হাটা-চলা। সুঠাম দেহের অধিকারী রাজন হয়ে গেছেন কঙ্কালসার। দেশে ফিরেছেন ঠিকই কিন্তু ইউক্রেনের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি যেন বারবার তাড়া করে ফিরছে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার গয়েশপুর গ্রামের যুবক রাজনকে। চোখ বন্ধ করলেই মনে পড়ছে বিস্ফোরণের শব্দ, ড্রোন হামলা আর মৃত্যুর আতঙ্ক।
দালালের খপ্পড়ে পরে গত মে মাসের ৭ তারিখে রাশিয়ায় পাড়ি জমান তিনি। নির্মাণ শ্রমিকের কাজ দেওয়ার কথা থাকলেও জোরপুর্বক ট্রেনিং করিয়ে রাশিয়ার পক্ষে পাঠানো হয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। ৩০ জনের মধ্যে প্রথম কয়েকদিনেই প্রাণ হারায় ২০ যুবক। যুদ্ধে গিয়ে ড্রোন হামলায় আহত হয় রাজন। ৪ দিন ৪ রাত বুকে ভর দিয়ে কোনমত ক্যাম্পে ফেরে সে। সেখান থেকে ইউক্রেন ও পরে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। পরে পালিয়ে বাংলাদেশ দুতাবাসে যোগাযোগ করলে দেশে ফেরার ব্যবস্থা করে তারা। গয়েশপুর গ্রামের রফিক বলেন রাজন ভালো ছেলে অভাবের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন
রাজনের পিতা সহায় সম্বল বিক্রি করে ছেলেকে পাঠিয়ে এখন নি:স্ব পরিবারটি। নেই চিকিৎসা করানোর মত টাকা। দালালদের শাস্তি ও তার চিকিৎসায় সরকারের সহযোগীতায় চায় পরিবার ও এলাকাবাসী এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে
news@26banglatv.com