Logo
শুক্রবার | ২৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে হাইস্কুলের প্রধান শিক্ষকের ইন্তেকাল

২৬ বাংলা টিভি   27-Aug-2026   13

Photo

ঝিনাইদহে হাইস্কুলের প্রধান শিক্ষকের ইন্তেকাল


ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুল আলম খোকা আর নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ভাই বাজারগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষক খসরুল আলম খোকার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শিক্ষক সমাজ ও তাঁর নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষক ও প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে তাঁর বংকিরা গ্রামের বাড়িতে সহকর্মী, শিক্ষার্থী ও আশপাশের গ্রামের বিপুলসংখ্যক মানুষ ভিড় জমান।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ মাগরিব বংকিরা গ্রাম্য মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

এদিকে শিক্ষক খসরুল আলম খোকার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, বিআইডব্লিউটিসি-এর সিবিএ নেতা ইদ্রিস নিয়াজ, সাধুহাটী ইউপি চেয়ারম্যান নাজির উদ্দীন, বংকিরা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাফ-উদ-দৌলা মাসুম ও সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান মিজু, হাজরা স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ, শিক্ষাবিদ ও শিক্ষক বজলুর রহমান, আনোয়ার হোসেন, মতিয়ার রহমান, কবি সেলিম মোল্লা, আশানুর রহমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহান আল্লাহ পাকের দরবারে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত