Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২৬ বাংলা টিভি   26-Aug-2026   15

Photo

মহেশপুরে ৪পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


মহেশপুর (ঝিনাইদাহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ সাহেব আলী (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে মহেশপুর থানাধীন পাতিবিলা মাদ্রাসাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহেশপুর থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং মহেশপুর থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট রাত সোয়া দশটার দিকে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মো. টিপু সুলতান-২ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ ডিউটি কালে গোপন সংবাদ পায়। সংবাদে জানা যায়, পাতিবিলা মাদ্রাসাপাড়া এলাকায় মো. আনারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. সাহেব আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজ হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা। পরে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে আলামতটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. সাহেব আলী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাতিবিলা (কৈলাশপুর) গ্রামের মো. জহুর মন্ডল ও তাসলিমা খাতুন দম্পতির ছেলে।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৩৭, তারিখ: ২৬/০৮/২০২৬) রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে মহেশপুর থানা পুলিশের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত