Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

সবুজের ছায়ায় নড়াইল গ্রুপের পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

২৬ বাংলা টিভি   24-Oct-2025   127

Photo

সবুজের ছায়ায় নড়াইল গ্রুপের পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ


নড়াইল প্রতিনিধি:

নানা আয়োজনে  সবুজের ছায়ায় নড়াইল গ্রুপের ২য়বর্ষ পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার দিনব্যাপি নড়াইলের চিত্রা রিসোর্ কেক কাটা,,আলোচনাসভা,বিভিন্ন প্রজাতির গাছ  ও পুরস্কার বিতারণ করা হয়। আলোচনাসভা বক্তব্য দেনসবুজের ছায়ায় নড়াইল গ্রুপের সভাপতি তনিমা আরফীন ,অতিথি হিসেবে ছিলেন নড়াইল আইনজীবি সমিতির সভাপতি এড, তারিকুজ্জামান লিটু,প্রকৗশলী গোলাম হায়দার,গ্রুপের এডমিন ময়মুনা রুবা,মাহবুব ইসলাম পলাশ প্রমুখ। 

 এ সময় বক্তরা বলেন ,পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যার নাম দেওয়া হয়েছে "সবুজের ছায়ায় নড়াইল"। এই  আয়োজনের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। যার প্রতিপাদ্য ছিল একটি ছাদ একটি খামার ,চলুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই।

এই কর্মসূচির লক্ষ্য হলো নড়াইলকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলা। এর মূল বার্তাগুলোর মধ্যে রয়েছে।প্রতিটি বাড়ির ছাদকে একটি ছোট খামারে পরিণত করার জন্য মানুষকে উৎসাহিত করা। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে।পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে নড়াইলবাসীকে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। "সবুজের ছায়ায় নড়াইল" এর সূচনা লগ্ন থেকে এই জেলার পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত