সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্ত: বিভাগীয় অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার
২৬ বাংলা টিভি 25-Aug-2026 9
ঝিনাইদহ কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্ত: বিভাগীয় অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন এলাঙ্গী বাজার এলাকায় গত ২৯/০৬/২০২৬ তারিখে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা যশোর থেকে শাপলা পরিবহনে কোটচাঁদপুরে ফেরার পথে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ডাবের পানি পান করে অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তাঁর স্বামী বাসে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। অজ্ঞাত অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের পরিহিত স্বর্ণের চেইন, আংটি ও খাড়ু নিয়ে যায়। এই সংক্রান্তে কোটচাদপুর থানার মামলা নং-১৯, তারিখ- ৩০ জুন ২০২৬, ধারা ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনায় পুলিশ সুপার মহোদয় ঘটনার রহস্য উৎঘাটন ও সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় তদন্ত টীম ঘটনা সংক্রান্তে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার টংগী থানা এলাকায় ও মাগুরা জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্য ১) দুলাল হাওলাদার (৪০) @ মলম দুলাল, পিতা-আবুল কালাম হাওলাদার, মাতা-দোলন বেগম, সাং-আলকা দামোদর, ফুলতলা, খুলনা ও ২) মোঃ তিলক খান (৪৪), পিতা-হাসেম খান,সাং-বোগিয়া, মাগুরা সদর, মাগুরা দ্বয়কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক নেশাজাতীয় দ্রব ব্যবহার করে অপরাধ ঘটানোর (অজ্ঞান পার্টির) মামলা রয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ হাসান বলেন অভিযান অব্যাহত থাকবে
news@26banglatv.com