সারা বাংলা খুলনা ঝিনাইদহ
প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মারা গেছেন।
২৬ বাংলা টিভি 25-Aug-2026 19
প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মারা গেছেন।
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেন মারা গেছেন। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ছেলে রিসালাত হোসেনের সাথে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়।
এর জের ধরে ওইদিন বিকেলে শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যায় ইলিয়াস হোসেন। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন মরা দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে
news@26banglatv.com