Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অজ্ঞাত আসামী ২/৩ ’শ কালীগঞ্জে গণপিটুনিতে নিহত ঘটনায় থানাতে পৃথক দু’টি মামলা

২৬ বাংলা টিভি   23-Aug-2026   10

Photo

অজ্ঞাত আসামী ২/৩ ’শ কালীগঞ্জে গণপিটুনিতে নিহত ঘটনায় থানাতে পৃথক দু’টি মামলা


প্রতিনিধি,কালীগঞ্জ (ঝিনাইদহ) : গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হাবিব হোসেনের পরিবার এখনো কোন মামলা না করলেও ওই ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে পৃথক দু’টি  মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে গনপিটুনিতে গুরুতর আহত সুমন হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ২/৩ ’শ অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে  গরু চুরির অভিযোগে বাদুরগাছা গ্রামের ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিন একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বারোবাজার এলাকায় গরু চুরি সন্দেহে গনপিটুনিতে হাবিব নিহত ও সুমন আহতের ঘটনা ঘটে। নিহত সুমন যশোরের আরাপপুর গ্রামের মৃত আয়ুব হোসেনের পুত্র।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গত শুক্রবার রাতে উপজেলার বারবাজার এলাকায় গ্রামবাসীরা গরু চুরি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে যশোর সদরের আরাবপুরের হাবিব নিহত ও অপরজন আহত হয়। এ ঘটনায় আহত সুমনের বড় ভাই বাদী হয়ে থানাতে একটি এজাহার দিয়েছেন। এবং চুরি হওয়া গরুর মালিকও একটি এজাহার দিয়েছেন। তবে, ওই ঘটনায় নিহতের পরিবার এখনো কোন অভিযোগ না দিলেও তারা থানাতে যোগাযোগ রক্ষা করছেন।  তিনি জানান, কাউকে পিটিয়ে হত্যা করা আইনসম্মত নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটি অপরাধের বিচার হওয়ার বিধান রয়েছে। ঘটনার তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গগত, ওইদিন রাতে বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের ওবায়দুল হকের স্ত্রী নিলুফা ইয়াসমিনের বাড়ী থেকে একটি গরু চুরি হয়। স্থানীয়রা চুরির বিষয়টি জেনে চোরদের সন্ধানে বেরিয়ে রাত ৩টার দিকে পিরোজপুর বটতলা এলাকা থেকে দুই জনকে পাকড়াও করে। পরে তাদেরকে বাদুরগাছা গ্রামে নিয়ে গেলে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই হাবিব হোসেনের মৃত্যু ও অপর ভাই গুরুতর আহত হয়। 
 


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত