Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ছুটির দিনে সারের ডিলারের ঘরে হানা দিলেন শৈলকুপার ইউএনও মাহফুজুর রহমান!!

২৬ বাংলা টিভি   23-Aug-2026   18

Photo

ছুটির দিনে সারের ডিলারের ঘরে হানা দিলেন শৈলকুপার ইউএনও মাহফুজুর রহমান!!


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে একজন সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩২০ বস্তা সার জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। 

শনিবার বিকেলে উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে মেসার্স আব্দুল হাকিম মোল্লা (প্রোঃ মোঃ আব্দুল হাকিম মোল্লা, বি.এ.ডি.সি সার ডিলার, ২নং মির্জাপুর ইউনিয়ন, শৈলকুপা, ঝিনাইদহ) নামক সার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ডিলার সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা এবং অবৈধভাবে মজুদকৃত ৩২০ বস্তা এমওপি ও ইউরিয়া সার জব্দ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স আব্দুল হাকিম মোল্লা নামক সার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল হাকিম মোল্লা শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের বি.এ.ডি.সি সার ডিলার। এ অনুযায়ী মোঃ আব্দুল হাকিম মোল্লা এর সারের গোডাউন মির্জাপুর ইউনিয়নে থাকার নির্দেশনা রয়েছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক উক্ত নির্দেশনা অমান্য করে শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে অন্য একটি গোডাউনে ২৮২ বস্তা এমওপি এবং ৩৮ বস্তা ইউরিয়া সার অবৈধভাবে মজুদ রাখার আপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সার ব্যবস্থাপনা আইনে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা এবং অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। পরবর্তীতে, জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় করা হবে মর্মে স্থানীয় সূত্রে জানা যায়।

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান কৃষকের স্বার্থে অবৈধ স্যার মজুদ কারীদের কঠোর হস্তে দমন করা হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত