Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

শালিখায় বিএনপির গণমিছিলে হাজার হাজার মানুষের ঢল

২৬ বাংলা টিভি   24-Oct-2025   57

Photo

শালিখায় বিএনপির গণমিছিলে হাজার হাজার মানুষের ঢল


শালিখা মাগুরা সংবাদদাতাঃ 

মাগুরার শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকালে এক বিশাল গণমিছিল হয়েছে। মিছিলটি

আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর-মাগুরা সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলার আড়পাড়া বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে প্রায় ২০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। দুই কিলোমিটার জুড়ে মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক ভাবে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

গণমিছিলে নেতৃত্ব দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সি,কাজী ইমদাদুল ইসলাম সোনা৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনা সরদার,ত্র্যাডঃ ইকলাসুর রহমান, আমিনুর রহমান,আতাউর রহমান, উপজেলা যুবদলের  আহ্বায়ক মুন্সির সোহেল রানা, জেলা যুবদলের সহসভাপতি মোঃ কায়জার হোসেন,মহাসিন মোল্যা,রিয়াজ মোল্যা,অরুপ সাহা, সাহাদ আলী,মাজেদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।  

সমাবেশে বক্তারা বলেন“বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও হয়রানি সত্ত্বেও বিএনপির প্রতি জনসমর্থন কমেনি; বরং দিন দিন বিএনপির জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত