Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৬ বাংলা টিভি   22-Aug-2026   11

Photo

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


ঝিনাইদহ  প্রতিনিধি :  ​ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

​​পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

​বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। এ ব্যাপারে মহেশপুর থানার  ওসি মেহেদী হাসান বলেন গ্রেফতার করে জেল হাজতে  প্রেরণ করা হবে 


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত