Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২৬ বাংলা টিভি   21-Aug-2026   20

Photo

হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এবং ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব বিশ্বাসের সঙ্গীয় ফোর্সের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ সবুজ হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। একই দিনে পরিচালিত পৃথক এক অভিযানে ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় কামাল বাসার নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইয়াবাসহ গ্রেপ্তার সবুজ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাঁজা সেবনের দায়ে কামাল বাসারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

দণ্ডাদেশ প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে জব্দকৃত ৮৩ পিস ইয়াবা, উদ্ধারকৃত গাঁজা এবং সেবনের আলামত জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন জানান, "উপজেলায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হয়েছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা ও পুরো হরিণাকুণ্ডুকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত