সারা বাংলা খুলনা নড়াইল
লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 20-Aug-2026 19
লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা মো. আকিদুল ইসলাম দুলু এবং সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির শুরুতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল প্রাঙ্গণ ও এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় শতাধিক বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে পরিবেশ সুরক্ষা ও জনকল্যাণমূলক কাজের তাগিদেই এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত কর্মসূচি পালনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি ও মো. সাইফুল ইসলাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আশিকুর রহমান স্বপন, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু, ফিরোজ আহমেদ, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি সিকদার আনিসুর রহমান, মিঠুন আকাশসহ দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
news@26banglatv.com