Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

২৬ বাংলা টিভি   19-Aug-2026   17

Photo

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার


বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আটক ধর্ষক মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।

শার্শা থানায় মামলা সুত্রে জানা যায়, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়েটি গত বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এসময়ে প্রতিবেশি চাচা সম্পর্কে মকছেদ আলী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ জনৈক আনারুলের ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে গিয়ে উক্ত ঘেরের পাড়ের উপর শুয়াইয়া শিশুটির পরিহিত পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।তখন ভিকটিম কান্না-কাটি করতে থাকলে আসামী শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর থেকে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশী খালাকে (মোছাঃ ফাতেমা বেগমকে) ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

মেয়ের মুখে বিস্তারিত শুনে শিশুর বাবা বাদি হয়ে বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য শার্শা থানায় একটি এজাহার দাখিল করে। পরে সেটা নিয়মিত মামলা হয়েছে। 

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন জানান, এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা থানাধীন মহিষা এলাকা হতে এজাহারনামীয় একমাত্র আসামী মকছেদ আলীকে আটক করা হয়েছে এবং শার্শা থানায় একটি ধর্ষন মামলা রুজু করা হয়েছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত