Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুর-পদ্মা সেতু রুটে সরাসরি ট্রেনের দাবি:রেলপ্রতিমন্ত্রীর কাছে বিএনপি নেতা শিমুল খানের স্মারকলিপি প্রদান.

২৬ বাংলা টিভি   17-Aug-2026   14

Photo

কোটচাঁদপুর-পদ্মা সেতু রুটে সরাসরি ট্রেনের দাবি:রেলপ্রতিমন্ত্রীর কাছে বিএনপি নেতা শিমুল খানের স্মারকলিপি প্রদান.


ঝিনাইদহ প্রতিনিধি: ​দর্শনা থেকে কোটচাঁদপুর-মোবারকগঞ্জ-যশোর-নড়াইল রুট হয়ে পদ্মা সেতুর মাধ্যমে দ্রুতগামী আন্তঃনগর ট্রেন চালু এবং কোটচাঁদপুর স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নিকট একটি আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ১৩ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং কোটচাঁদপুর উপজেলা বিএনপির সদস্য কে এম আমিরুজ্জামান (শিমুল খান) জনস্বার্থে এই স্মারকলিপি দাখিল করেন।

​স্মারকলিপিতে ঝিনাইদহের কোটচাঁদপুর ও তৎসংলগ্ন এলাকা 'র হাজার হাজার সাধারণ রেলযাত্রীর দুর্ভোগের চিত্র তুলে ধরে বলা হয়, বর্তমানে রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য এই অঞ্চলের মানুষকে সরাসরি কোনো সোজা পথ না থাকায় উল্টো পথে অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের অতিরিক্ত সময় অপচয় হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের।

​আবেদনপত্রে উল্লেখ করা হয়, প্রস্তাবিত রুটে পদ্মা সেতু হয়ে আন্তঃনগর ট্রেন চালু করা হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই প্রান্তিক জনপদের কর্মজীবী ও সাধারণ মানুষ সকালেই নিরাপদে রাজধানী পৌঁছে তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজ শেষ করতে পারবেন। এটি নিশ্চিত করা গেলে বিএনপির ঘোষিত ৩১ দফার ২৮ নম্বর দফায় বর্ণিত যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও সহজীকরণের অঙ্গীকার বাস্তবে প্রতিফলিত হবে। একই সাথে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মটি দীর্ঘায়িত করা এবং পর্যাপ্ত ছাতা ও ছাউনি নির্মাণের মাধ্যমে যাত্রী ভোগান্তি লাঘবের জোর দাবি জানানো হয়।

​স্মারকলিপি প্রদানকালে কে এম আমিরুজ্জামান (শিমুল খান) তাঁর বক্তব্যে বলেন:

​"কোটচাঁদপুর ও আশপাশের অঞ্চলের মানুষ আজ আধুনিক ও দ্রুতগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত। উল্টো পথে ঘুরতে গিয়ে প্রতিদিন হাজারো মানুষের সময় ও শ্রম নষ্ট হচ্ছে। পদ্মা সেতুকে কাজে লাগিয়ে যদি দর্শনা থেকে যশোর-নড়াইল হয়ে ঢাকায় সরাসরি আন্তঃনগর ট্রেন চালু করা যায়, তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমাদের বিএনপি ঘোষিত ৩১ দফার ২৮ নং দফায় দেশের যোগাযোগ অবকাঠামো আধুনিকায়নের যে সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে, এই দাবি তারই প্রতিচ্ছবি। এটি কোনো রাজনৈতিক দাবি নয়, বরং এটি লাখ লাখ সাধারণ মানুষের প্রাণের দাবি। আশা করি মাননীয় রেলপ্রতিমন্ত্রী বিষয়টি অত্যন্ত মানবিক ও জনস্বার্থের দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত