Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   23-Oct-2025   44

Photo

কালীগঞ্জে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাকুলিয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক চারবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।

প্রধান অতিথি মুর্শিদা জামান বেল্টু তাঁর বক্তব্যে বলেন,

> “বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। তৃণমূলের নারীরাই বিএনপির শক্তি, এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূল ভিত্তি হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন; জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু; পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান; ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ ও মমিন হোসেন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, মিরু খা, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন, উপজেলা যুবদলের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম শান্তি, পৌর বিএনপি নেতা মুক্তার হোসেন, যুব নেতা সাগর, ফরিদ, মুজাম, আলমগীর, কাঞ্চন, আব্দুর রহমান, লিটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরাফাত রহমান কোকো ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত