Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় মহাসড়ক অবরোধ ও নাশকতার অভিযোগ: আওয়ামী লীগের ৪২ জনের বিরুদ্ধে মামলা, আসামি আরও ৮০

২৬ বাংলা টিভি   17-Aug-2026   14

Photo

লোহাগড়ায় মহাসড়ক অবরোধ ও নাশকতার অভিযোগ: আওয়ামী লীগের ৪২ জনের বিরুদ্ধে মামলা, আসামি আরও ৮০


​নড়াইল প্রতিনিধি: ১৫ আগস্ট কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় মহাসড়ক অবরোধ, টায়ার পোড়ানো ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় একদল ব্যক্তি টায়ারে আগুন দেয় এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে। এ সময় এলাকাটিতে চরম আতঙ্কের সৃষ্টি হয়। দূরবৃত্তরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​এ ঘটনার জেরে গত ১৬ আগস্ট গিলাতলা গ্রামের বাসিন্দা হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা (মামলা নম্বর: ১২, তারিখ: ১৬/০৮/২০২৬) দায়ের করেন।

​মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা এবং হৃদয় শেখ।

​মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস জানান, এজাহারভুক্ত ৪২ জন ছাড়াও অজ্ঞাত আসামিদের চিহ্নিত করার কাজ চলছে।

​লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মহাসড়কে জনদুর্ভোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। নামীয় ও অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত