সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
২৬ বাংলা টিভি 16-Aug-2026 13
নড়াইলে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
নড়াইল প্রতিনিধি: "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে উদযাপিত হচ্ছে 'জাতীয় মৎস্য পক্ষ'।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে এ মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর নড়াইল সদর উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং রূপালী মৎস্য সম্পদের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
উদ্বোধনী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির এবং নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
news@26banglatv.com