Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২৬ বাংলা টিভি   16-Aug-2026   13

Photo

কালীগঞ্জে মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


কালীগঞ্জ(ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ আগষ্ট) সকালে উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি,মৎস্য চাষি আব্দুল কুদ্দুসসহ আরো অনেকে।

সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর হতে বর্নাঢ্য রেলি বের করা হয়।

অনুষ্ঠান শেষে ৪ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত