Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

“তারুণ্যের জয়গান, সম্ভাবনাময় ভবিষ্যতের খোঁজে কালীগঞ্জ” শিরোনামে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   14-Aug-2026   12

Photo

“তারুণ্যের জয়গান, সম্ভাবনাময় ভবিষ্যতের খোঁজে কালীগঞ্জ” শিরোনামে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে “তারুণ্যের জয়গান, সম্ভাবময় ভবিষ্যতের খোঁজে কালীগঞ্জ” শিরোনামে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন, শুহাদা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্দ্যোক্তা মো. কামরুজ্জামান কমল| সভায় স্থানীয় তরুণ তরুণী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন|
অনুষ্ঠানে কালীগঞ্জে ভূমি ও ভৌগলিক অবস্থান এবং জনসম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ও করণীয় উঠে আসে| কালীগঞ্জসহ আশেপাশের উর্বর ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করে বাস্তমুমি উৎপাদন নিশ্চিত করতে তরুণদের এগিয়ে আসার আহবান জানানো হয়| বক্তারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য তরুণদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়| বিশেষ করে কালীগঞ্জে প্রায় ৭২ হাজার তরণের বিশাল এক জনশক্তিকে জনসম্পদের রুপান্তর করতে এক প্লাটফর্মে এসে উৎপাদন ও ব্যবসায়ীক আন্ত.যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়|
অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন শুহাদা বাংলাদেশ এর  হেড অব প্রকিউমেন্ট রাহাত মাহমুদ, হেড অব সাপলাই চেইন মাসুদুর রহমান ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন| 
 


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত