Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

আবারও চিকিৎসা নিতে লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন

২৬ বাংলা টিভি   13-Aug-2026   12

Photo

আবারও চিকিৎসা নিতে লন্ডনের পথে ইলিয়াস কাঞ্চন


বিনোদন ডেস্ক : চিকিৎসা নিতে ফের দেশ ত্যাগ করলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এর আগে টানা ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিয়ে গেল ৩ আগস্ট কয়েকদিনের জন্য দেশে এসেছিলেন তিনি। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় লন্ডনের এটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। খবরটি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

তিনি বলেন, যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চন বারবার শুধু একটি আবদারই করেছেন, তার জন্য দোয়া করতে ও নিরাপদ সড়কের জন্য কাজ করে যেতে।

প্রসঙ্গত, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গেল বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন।  সে বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। 

পরে জানা যায়, ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তখন থেকে তার কেমো থেরাপি ও ওরাল থেরাপি চলছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত