Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী

২৬ বাংলা টিভি   12-Aug-2026   13

Photo

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী


আন্তর্জাতিক ডেস্ক:  প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ঢাকায় তিনটি গুরুত্বপূর্ন বৈঠকের পর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন  ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সাক্ষাতে তারা কী নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক কূটনীতিক বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।

ওই কূটনীতিক জানান, “হ্যাঁ, আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে।”

ঢাকায় তিনটি বৈঠক শেষে সোমবার হাইকমিশনার নয়াদিল্লিতে পৌঁছান; প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠনমূলক আলোচনার অংশ হিসেবেই এই বৈঠকগুলোকে দেখা হচ্ছে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান দীনেশ ত্রিবেদী। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের সাথে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং জন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত