Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

২৬ বাংলা টিভি   11-Aug-2026   18

Photo

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী


নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সোমবার (১০ আগস্ট) বিকেলে মন্ত্রী নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌঁছান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষাদান কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,ুশিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে ও সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাতেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা যাতে মননশীলতার চর্চা করতে পারে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। এ জন্য বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম,নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা,নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম,জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থার অগ্রগতি দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত