Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২৬ বাংলা টিভি   11-Aug-2026   11

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান,মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইন,কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিগান মাহমুদ,এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বক্তব্য দেন।
কর্মশালায় বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে চালক,পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা,নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তা বিধি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম-কানুন,নিরাপদে রাস্তা পারাপার এবং দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও সহপাঠীদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত