Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুণ্ডুতে ছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

২৬ বাংলা টিভি   07-Aug-2026   18

Photo

হরিণাকুণ্ডুতে ছাত্রকে পাশবিক নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক


ঝিনাইদহ প্রতিনিধি : ‎‎ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে পাশবিক নির্যাতনের (বলাৎকার) অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত ব্যক্তির নাম তানভির (২৪)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের একটি মাদ্রাসার শিক্ষক।

 ‎শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া গ্রাম থেকে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযুক্ত তানভীর আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।  

‎

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশু (বয়স ১৪) হরিণাকুণ্ডু উপজেলার ধুলিয়া গ্রামের বাসিন্দা। সে পড়াশোনার সুবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের একটি মাদ্রাসায় থাকতো। বিভিন্ন সময়ে ওই শিশুকে মাদ্রাসার অফিস রুমে পাশবিক নির্যাতন করতেন অভিযুক্ত শিক্ষক।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশু জানায়, গত কয়েকদিন আগে ওই শিশুকে মাদ্রাসার দোতলার একটি রুমে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত শিক্ষক। ওই সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকি ধামকি দেয় ওই শিক্ষক।

‎পরে শিশুটি নিজের গ্রামের বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনা জেনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে হরিণাকুন্ডু থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ তাকে আটক করে। এসময় আটক শিক্ষক তানভীর তার কৃতকর্মের দায় স্বীকার করে। 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি। অপরাধ যেহেতু চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সংঘটিত হয়েছে, কাজেই সেখানেই ভিকটিমকে অভিযোগ দিতে হবে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত