Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

২৬ বাংলা টিভি   04-Aug-2026   13

Photo

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন


বিনোদন ডেস্ক: মস্তিষ্কে টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে এক বছরেরও বেশি সময় কাটানোর পর দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সোমবার (০৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দেশে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ের জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইলিয়াস কাঞ্চনকে হুইলচেয়ারে দেখা যায়। শারীরিকভাবে কিছুটা দুর্বল ও ক্লান্ত মনে হলেও উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও ভালো আছে। সবার কাছে আমার জন্য দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করছি।’

২০২৫ সালের এপ্রিলে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, ঝুঁকির কারণে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও কেমোথেরাপি গ্রহণ করে আসছেন।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবারও লন্ডনে ফিরতে হবে। কারণ ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে।

তিনি আরও জানান, গত এক বছরে ইলিয়াস কাঞ্চন প্রায় ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। তবে দীর্ঘ চিকিৎসার পরও তার শারীরিক অবস্থায় প্রত্যাশিত উন্নতি হয়নি।

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য ব্যবসাসফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত