Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

আবারও হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসককে শোকজ

২৬ বাংলা টিভি   02-Aug-2026   10

Photo

আবারও হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসককে শোকজ


নিউজ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারি অফিস সময়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ায় দুই চিকিৎসককে শোকজ করান তিনি। এছাড়া দুটি বেসরকারি ক্লিনিক সাময়িক বন্ধ করারও নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার (১ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জে হাসপাতাল পরিদর্শনে আসেন মন্ত্রী।

জানা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। হাসপাতালের রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অস্ত্রোপচারকক্ষ পরিদর্শন করে বিভিন্ন সেবার মান যাচাই করেন।পরে হাসপাতালের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নরমাল ডেলিভারি সেবা না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’ নামের একটি ক্লিনিক সিলগালা করা হয়। একই অভিযোগে ‘ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল’ নামের আরেকটি প্রতিষ্ঠান সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে ওই প্রতিষ্ঠানও সিলগালা করা হবে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া সরকারি অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ায় দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত