সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ মহেশপুর পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী ফার্স্ট ক্লাস পৌরসভা থার্ড ক্লাস সেবা
২৬ বাংলা টিভি 02-Aug-2026 18
ঝিনাইদহ মহেশপুর পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী ফার্স্ট ক্লাস পৌরসভা থার্ড ক্লাস সেবা
শিপলু জামান ঝিনাইদহ : ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা। ২০০৪ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও, সেবার মান নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। প্রথম শ্রেণীর কর দিয়েও মিলছে না পর্যাপ্ত সড়ক বাতি, ড্রেনেজ ব্যবস্থা কিংবা সুপেয় পানি। ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতায় দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী।
ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর ফাস্ট ক্লাস পৌরসভা, অথচ নাগরিক সেবা মিলছে থার্ড ক্লাস, ভাঙাচোরা রাস্তাঘাট, অকেজো সড়ক বাতি আর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় এভাবেই প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঝিনাইদহের মহেশপুর পৌরবাসী।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভাটি ২০০৪ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। বর্তমানে প্রায় ৪২ হাজার বাসিন্দার এই শহরে প্রায় ২২ বর্গ কিলোমিটার আয়তনের বিপরীতে ড্রেন রয়েছে মাত্র ১৫ কিলোমিটার। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।
ভোগান্তি এখানেই শেষ নয়। প্রায় ২২ বর্গ কিলোমিটারের এই পৌরসভায় ৩ হাজার সড়ক বাতি প্রয়োজন থাকলেও, আছে মাত্র ২ হাজার। যার বড় অংশই আবার অকেজো। ফলে রাত হলেই পুরো শহর যেন রূপ নেয় ভুতুড়ে নগরীতে। এছাড়া পর্যাপ্ত সুপেয় পানির অভাব নিয়েও রয়েছে পৌরবাসীর বিস্তর অভিযোগ।রাস্তায় একটু বৃষ্টি হলে তৈরি হয় ছোট বড় খানাখন্দ প্রায় ঘটে দুর্ঘটনা
পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়াউর রহমান বলেন রাস্তাঘাটের বেহাল দশা প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা
পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবিনা বেগম অভিযোগ করে বলেন একটু বর্ষা হলে জমে উঠে পানি বাইরে বের হওয়া যায় না আমরা এ থেকে পরিত্রাণ চায়
অবশ্য নাগরিক দুর্ভোগের কথা স্বীকার করে পৌর প্রশাসক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, সেবার মান বাড়াতে ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর কাজ শেষ হলেই সংকট কেটে যাবে।
দীর্ঘ দেড় শতাব্দীর পুরোনো এই পৌরসভাটি সব সংকট কাটিয়ে দ্রুতই একটি আধুনিক ও নাগরিক বান্ধব উপশহরে রূপান্তরিত হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর
news@26banglatv.com