রাজনীতি
বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির
২৬ বাংলা টিভি 22-Oct-2025 72
বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন হুমায়ুন কবির
ডেক্স রিপোর্টঃ
বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন।
এতে বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’
হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।
হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার মধ্যদিয়ে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের কার্যক্রম আরও জোরদার করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির আন্তর্জাতিক পরিমন্ডলে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে সিলেট-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার।
news@26banglatv.com