Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গাড়ি চালিয়ে ডিএনসিসি এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৬ বাংলা টিভি   01-Aug-2026   12

Photo

গাড়ি চালিয়ে ডিএনসিসি এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক নগর ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এই আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে ডেকে পাঠান। পরবর্তীতে তাদের সাথে নিয়ে তিনি পরিদর্শনে রওনা হন।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সুদীর্ঘ রুটের মধ্যে ছিল—ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরার ৩ থেকে ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর (সলিমুল্লাহ রোড, ইকবাল রোড ও তাজমহল রোড), জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী এবং বনানী এলাকা।

সফরকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বনায়ন ও সবুজায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বেশ কিছু স্থানে বিদ্যমান অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে নগর সেবাকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্তাব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত