Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

চিপসে ক্ষতিকারক রং, সিরাজগঞ্জে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   22-Oct-2025   55

Photo

চিপসে ক্ষতিকারক রং, সিরাজগঞ্জে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির পাশাপাশি ক্ষতিকারক রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহারের অভিযোগে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার রৌহা ধানগড়া এলাকায় অবস্থিত মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় এ অভিযান চালানো হয়। জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে চিপস তৈরিতে অনুমোদনবিহীন ও লেবেলবিহীন রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহার করা হচ্ছিল। একইসঙ্গে উৎপাদন পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এসব অপরাধে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত উপকরণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, টাস্কফোর্সের সদস্য, ক্যাবের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত