Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

২৬ বাংলা টিভি   31-Jul-2026   10

Photo

বিশ্ববাজারে কমেছে তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক: সামুদ্রিক নৌপথ দিয়ে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। শুক্রবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ১ দশমিক ০৩ ডলার কমে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।

তবে দৈনিক লেনদেনে দাম কমলেও মাসিক হিসাবে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে শক্তিশালী ঊর্ধ্বগতি বজায় রয়েছে। চলতি মাস শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্ক তেলের দামই প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ফলে বাজারে স্বল্পমেয়াদে মূল্যচাপ তৈরি হয়েছে। তবে পুরো মাসের হিসাবে বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত