Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

মনিরামপুরে বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ১৩ হাজার মিটার দুয়ারি ও কারেন্ট জাল জব্দ , দুই দোকানীকে জরিমানা

২৬ বাংলা টিভি   31-Jul-2026   9

Photo

মনিরামপুরে বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ১৩ হাজার মিটার দুয়ারি ও কারেন্ট জাল জব্দ , দুই দোকানীকে জরিমানা


স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ সংরক্ষনে যশোরের মনিরামপুরে নদ-নদী খাল বিলে অবৈধ দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে প্রায় ১৩ হাজার মিটার জাল জব্দের পর অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া পৌর শহরের দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষন এবং পানি প্রবাহ ঠিক রাখতে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং পাটা উচ্ছেদের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার সাকল ১১ টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট মুক্তেশ^রী নদীর ব্রিজের সন্নিকটে অভিযান চালিয়ে সাত’শ মিটার অবৈধ দুয়ারি জাল জব্দ ও পাটা উচ্ছেদ করা হয়।
এ ছাড়া বিকেল সাড়ে চারটিরে দিকে পৌরশহরের সুতা বাজারে অভিযান চালিয়ে ১২ হাজার এক’শ মিটার দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) মাহির দায়ান আমিন জানান, এর মধ্যে  সন্দীপ ট্রেডার্স থেকে দুই হাজার এক’শ মিটার এবং মুসলিম ষ্টোর থেকে ১০ হাজার মিটার দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় সন্দীপ ট্রেডার্সের মালিক সন্দীপ কুন্ডু এবং মুসলিমা স্টোরের মালিক আবুল হাসানকে ২০ করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অবশ্য এ সময় অবৈধ জব্দকৃত জালসমুহে অগ্নিসংযোগ করা হয়। 


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত