Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ওয়ানডে অধিনায়ক বদলের কারণ ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি

২৬ বাংলা টিভি   30-Jul-2026   10

Photo

ওয়ানডে অধিনায়ক বদলের কারণ ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি


স্পোর্টস ডেস্ক: গেল বছর ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। 

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি।

বোর্ড সভা শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, “তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল। আমি মনে করি, আমাদের দুইজন অধিনায়ক থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে, দুইজন অধিনায়ক থাকাই উচিত।”

মিরাজের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তামিম বলেন, “মিরাজ সফল একজন অধিনায়ক। সে পাঁচটি সিরিজের মধ্যে চারটি সিরিজ জিতেছে। আমরা মিরাজকে যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে— সম্প্রতি তাকে সেভাবে দেখছি না, বিশেষ করে ব্যাটিংয়ে।”

তিনি আরও বলেন, “আশা করি, সে আবার ছন্দে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে বিষয়টি ব্যাখ্যা করেছি। সে বিষয়টি বুঝতে পেরেছে। দুই পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত