Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ

২৬ বাংলা টিভি   30-Jul-2026   12

Photo

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ


নড়াইল প্রতিনিধি: নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতিসেবী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনুকূলে জাতীয় সংস্কৃতির উন্নয়ন ফান্ড থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই (২০২৪) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিসেবী ও সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে জেলার মোট ১১০ জন অসচ্ছল ও গুণী সংস্কৃতিসেবীর প্রত্যেককে ১৬ হাজার ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জেলার ৪৩টি নিবন্ধিত ও সক্রিয় সাংস্কৃতিক সংগঠনকে ৩৬ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসন ও জেলা কালচারাল কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রাকিবিল বারি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সংস্কৃতিসেবীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "সংস্কৃতি একটি জাতির প্রাণ। নড়াইলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং স্থানীয় শিল্পীদের উৎসাহিত করতে এই অনুদান বিশেষ ভূমিকা রাখবে।" অনুদানপ্রাপ্ত সংস্কৃতিসেবীরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত