Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ফুটপাতে বন্দি ঝিনাইদহ কালীগঞ্জ: যানজটের নরকে পথচারীর আর্তনাদ, কর্তৃপক্ষ কি তবে নির্বাক?

২৬ বাংলা টিভি   28-Jul-2026   13

Photo

ফুটপাতে বন্দি ঝিনাইদহ কালীগঞ্জ: যানজটের নরকে পথচারীর আর্তনাদ, কর্তৃপক্ষ কি তবে নির্বাক?


শিপলু জামান ঝিনাইদহ : ঝিনাইদহের ​কালীগঞ্জের মূল শহর যেন এখন এক শ্বাসরুদ্ধকর মৃত্যুফাঁদ! হাসপাতালের জরুরি পথ থেকে শুরু করে বাসস্ট্যান্ডের অলিগলি, কালীবাড়ি মোড়, কলেজ রোড কিংবা তরকারি হাট—কোথাও নেই স্বস্তির নিঃশ্বাস। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুটপাতের সাম্রাজ্য। ব্যবসায়ীদের দখলের কবলে পিষ্ট হয়ে রাস্তা আজ এতটাই সংকুচিত যে, পথচারী তো দূরের কথা, রিকশা-ভ্যান নিয়ে চলাচল করাই এখন জীবনের সাথে বাজি ধরার শামিল। 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান পথ, মধুগঞ্জ বাজার,  কালীবাড়ি মোড়, শহরের ভিতর দিয়ে  সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকা এখন মানুষের চেয়ে পণ্যের দখলে বেশি। শহরে ভিতর বাঁশ-কাঠ দিয়ে শেড বানিয়ে ফুটপাত তো বটেই, রাস্তার অর্ধেকটা দখল করে রাখা হয়েছে। লম্বা দোকান এবং এতটাই জুড়ে বিস্তৃত যে রাস্তা সরু হয়ে গিয়েছে। ফলে ইজিবাইক, ভ্যান আর রিকশা চলাচলের সময় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, পথচারীদের গায়ে লাগছে যানবাহনের ধাক্কা।

​দিনের বেলায়  এই দুর্ভোগ রূপ নেয় চরম মাত্রায়। শহরের সরু সড়কে বড় বড় ট্রাক ঢোকে, তখন যানজট এমন ভয়াবহ আকার ধারণ করে যে, ঘণ্টার পর ঘণ্টা মানুষ আটকা পড়ে থাকে। সাইকেল, ভ্যান কিংবা সাধারণ পথচারীদের জন্য ওই পথ পাড়ি দেওয়া এখন রীতিমতো দুঃস্বপ্ন। অথচ এই পথ দিয়েই প্রতিদিন শত শত রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে হাসপাতালের দিকে ছুটতে হয়। সড়কের দুই পাশে বসেছেন ছোট বড়  বিভিন্ন ধরনের দোকানপাট যার কারণে শহরের প্রবেশদ্বার ছোট হয়ে গেছেন 

 স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চললেও, পরক্ষণেই আগের চেয়েও বড় ও বিস্তৃত আকারে বসছে দোকানপাট।

 ভুক্তভোগী  রহিমা বেগম বলেছেন,  কর্তৃপক্ষের নাকের ডগায় এই অবৈধ দখলদারিত্ব চললেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে জনমনে এখন বড় প্রশ্ন। 

পথচারীরা মনির হোসেন  ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ কি তবে এসব দেখেও দেখছে না? না কি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? 

এ ব্যাপারে  পৌর প্রশাসক  রেজওয়ানা নাহিদ   বলেছেন শহরে পাশে একটি হকার্স মার্কেট তৈরীর পরিকল্পনা আছে অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে 

 শহরের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন এবং স্থায়ী উচ্ছেদ অভিযানের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।

কালীগঞ্জের প্রতিটি সড়ক আজ দখলদারদের কবলে। এই শহর কি সাধারণ মানুষের চলাচলের জন্য নাকি কেবল দখলদারদের ব্যবসার জন্য? এমন প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত