Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ঘুমান্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

২৬ বাংলা টিভি   28-Jul-2026   23

Photo

নড়াইলে ঘুমান্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি


মোস্তফা কামাল, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌরসভায় পরকীয়া সন্দেহের পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার এক নির্মম অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ধারালো ব্লেড দিয়ে চালানো এই হামলায় গুরুতর আহত যুবকের নাম রুবেল শেখ (২৮)। চিকিৎসকরা জানিয়েছেন, তার পুরুষাঙ্গের ক্ষতস্থানে অন্তত ৮টি সেলাই দিতে হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে আহত যুবকের শ্বশুরবাড়ি এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভাঙড়ি ব্যবসায়ী। রুবেল দীর্ঘদিন ধরে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে তার শ্বশুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার স্ত্রীর নাম আদরী বেগম (২০), যিনি গোপীনাথপুর গ্রামের বাসিন্দা বাদলের মেয়ে।
পারিবারিক সূত্রে ও ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগ থেকে জানা যায়, বিয়ের পর থেকেই পরকীয়া নিয়ে স্ত্রী আদরী বেগমের সঙ্গে রুবেলের পারিবারিক কোন্দল ও কথা-কাটাকাটি চলছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে রুবেল যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন আচমকা স্ত্রী আদরী বেগম তার বুকের ওপর চড়ে বসেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি সঙ্গে থাকা ধারালো ব্লেড বা সমজাতীয় ধারালো অস্ত্র দিয়ে রুবেলের পুরুষাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা করেন।
যন্ত্রণা ও আতঙ্কে রুবেল বিকট চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ও বাড়ির অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করে তার ক্ষতস্থানে ৮টি সেলাই প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রুবেল এই নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে স্ত্রীর বিরুদ্ধে মামলা করার কথা জানান।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী আদরী বেগমকে আটক করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশি হেফাজতে থাকার কারণে অভিযুক্ত আদরী বেগমের পক্ষ থেকে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, "সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীর স্ত্রীর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে। ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া বা মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত