Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

২৬ বাংলা টিভি   27-Jul-2026   16

Photo

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু


কালীগঞ্জ  ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা বিতরণকারী সদস্য মো. জাহঙ্গীর আলম (৫৭) উন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)| রোববার দিবাগত রাত ১২ দিকে খুলনার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন| জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মুজিবর রহমানের বড় ছেলে| দির্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন জাহাঙ্গীর| তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন| তিনি প্রায় ১৭ বছর ধরে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন| তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন| সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব উসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও সনেট| জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন|
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুুদ্দুস ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সদস্যরা|


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত