Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মোবারকগঞ্জ সুগার মিলসে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   27-Jul-2026   27

Photo

মোবারকগঞ্জ সুগার মিলসে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃ ​"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এবং "পরিবেশ বাঁচান"—এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডে জিয়া পরিষদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​রবিবার (২৬ জুলাই)  বেলা ১১টায় মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোবারকগঞ্জ সুগার মিলস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।

​এ সময় উপস্থিত ছিলেন  আলমগীর হোসেন, জিএম (কারখানা) , জাহিদুল ইসলাম, জিএম (অর্থ), গৌতম কুমার মন্ডল, জিএম (কৃষি) ,  মিজানুর রহমান, জিএম (প্রশাসন) , তানজিমুল ইসলাম, ডিজিএম (সম্প্রসারণ) ,  রবিউল ইসলাম, ডিএম (সিপি) , মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি  সাহার আলী,  সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ , সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। 

এ বৃক্ষ রোপণ কর্মসুচির প্রধান অতিথি মোচিক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের জানান,​"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এবং "পরিবেশ বাঁচান"—এই স্লোগানকে সামনে রেখে জিয়া পরিষদের উদ্যোগের আলোকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শাখা মোচিকে  এই পরিবেশবান্ধব উদ্যোগের বাস্তবায়ন করে।

​তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনের পরপরই অতিথিরা মিল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত